কুষ্টিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত চার

আপডেট: May 24, 2026 |
inbound3177575821667960005
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের খোকসায় বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও অপর একস্কুল ছাত্রীসহ চার বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরে কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

এ দুর্ঘটনা নিহতরা হলেন, কলেজ ছাত্র নাবিল (১৬)। সে ফরিদপুর সদর উপজেলার জুনায়েদ হোসেনের ছেলে। অপর নিহত ছাত্রী রাফিয়া (১৭), সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগড় মন্ডল পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।

আমজদ মল্লিক (৬০) রাজবাড়ীর কালুখালি উপজেলার কাশাদহ গ্রামের আজিজল মল্লিকের ছেলে। অপর নিহত রফিকুল ইসলাম (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের রাফাল মালিথার ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়।

তাদের আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুইজন ও খোকসা হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা স্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালু ভর্তি ট্রাকটি খুর গতিতে আসছিলো।

ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিতে সপাটে আঘাত করে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পরে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খোকসা হাসপাতালে পর্যন্ত দুইজন আহত পুরুষ মারা গেছেন। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক তিন জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনা নিহদের নাম পরিচয় সংগ্রহের কাজ চলছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকরাম হোসেন বলেন, তার হাসপাতে মৃত অবস্থায় এক স্কুল ছাত্রীকে আনা হয়। তিন জন আহত পুরুষ ও এক নারী কে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মিজান জানান, পরিবারের সদ্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করার পর আইনি পক্রিয়া শেষে চারটি মৃতদেহ হস্তান্তর করা হয়। ঘাটত ট্রাক ও দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর