জয়পুরহাটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত ইমরান হোসেন

আপডেট: May 25, 2026 |
inbound6414887495792048363
print news

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ জয়পুরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নির্বাচিত হয়েছেন আক্কেলপুর উপজেলার মোঃ ইমরান হোসেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষার প্রসারে শিক্ষকদের মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদানে উদ্বুদ্ধকরণ এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে সম্পন্ন করায় তিনি জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন।

এই অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করে মোঃ ইমরান হোসেন বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।

এই গৌরবময় অর্জন আমার একার নয়, এটি পুরো আক্কেলপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের। আগামীতেও যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে জয়পুরহাটের প্রাথমিক শিক্ষার মান আরও এগিয়ে নিতে পারি, সে জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে নির্বাচিত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আমরা আশা করি, তারা আগামী দিনেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।”

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার বলেন,“শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠপর্যায়ে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যারা নির্বাচিত হয়েছেন তারা প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।”

Share Now

এই বিভাগের আরও খবর