হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আপডেট: May 26, 2026 |
inbound7610186166574686985
print news

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর লক্ষণ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাঁকি নয় জন উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৪৬৭ জন মারা গেছে। সব মিলিয়ে ৫৫৫ জন শিশুর মৃত্যু হল।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৮৪ জন ঢাকায় মারা গেছেন; আর ৮৩ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ১ হাজার ৮৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে ৯৪৫ জন হাসপাতালে ভর্তি হয়।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৬৬ হাজার ২৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৭৭২ জনে দাঁড়িয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর