ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

আপডেট: June 1, 2026 |
inbound2150831747502534699
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে।

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়াল।

সোমবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এসব তথ্য জানান।

মৃত দুই বছর বয়সী শিশু গত ৩০ মে ভর্তি হয়েছিল। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ধারা গ্রামের বাসিন্দা।

গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৬২৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০২ শিশু।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম পাশাপাশি হামের সাথে অন্যরোগে আক্রান্ত থাকায় মৃত্যু বেশি হচ্ছে। এছাড়া আইসিইউ সংকটও রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর