ঈদুল ফিতরের সাত দিনে সড়কে ঝরল ৩৭ প্রাণ

আপডেট: June 1, 2026 |
inbound6413289770648952333
print news

ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে গতকাল রবিবার পর্যন্ত ছয় দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন।

এর মধ্যে ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত হয়েছে।

এছাড়া ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাবা ও ছেলে। সড়কে হতাহতের অন্য ঘটনাগুলো ঘটেছে নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জ জেলায়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা হলেন: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়। জানা গেছে, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের বেদগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, গত শুক্রবার ও গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ঈদের পরদিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও এক জন আহত হয়েছেন। নিহতরা হলেন সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ঈদের দিন বিকালে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। গত শুক্রবার মথুরাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুর লাশ দাফন করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারের চাপায় মো. আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। একই দিন ভোরে রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত বাহনের চাপায় ভারসাম্যহীন নারী মীম খাতুন (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, গত শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলো হালুয়াঘাট থানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, গত বুধবার সন্ধ্যায় উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এরা হলেন: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এরা হলেন: ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)।

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি ঘটেছে। উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনজিত দাশের একমাত্র ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)।

নিহত ও কমপক্ষে ৩৫/৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম জিয়াউল ইসলাম (৪৫)। গতকাল দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর