খোকসায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: June 2, 2026 |
inbound3956144612479612261
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নানা বাড়ির পাশে পরিতক্ত ইট ভাটার পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে কনিকা (১০) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে।

রবিবার দুপুরে দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে একটি পুকুরে গোসল করতে নেমে শিশু কনিকা মারা যায়। শিশুটির বাবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামে।

সে বিপুল আলীর মেয়ে। শিশুটি ঈদ উপলক্ষে বাবা-মা’র সাথে মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিলো। নিহত শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

শিশুর মামা মিলন হোসেন জানান, ঈদের পরের দিন তার বোন মিনা তার স্বামী বিপুল আলী দুই সন্তান নিয়ে বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে বোনের মেয়ে কনিকা ও প্রতিবেশী শিশু রবিন বাড়ির পাশের পরিতক্ত ইট ভাটার একটি পুকুরে গোস করতে নামে।

এক পর্যায়ে কনিকা পানিতে ডুবে যায়। এ সময় সাথে থাকা বরিন বাড় ফিলে কনিকার পানিতে ডুবে যাওয়ার ঘটনা জানায়।

স্থানীয়রা পুকুরের গভীর পানি থেকে কনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সবুজ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে তারা চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর