জয়পুরহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: June 6, 2026 |
inbound4160574162236255823
print news

জয়পুরহাট প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা কৃষকদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

এছাড়াও বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রমূখ।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষিখাত তথা সার্বিক অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
​অনুষ্ঠানে জেলা বিএনপি, কৃষকদল এবং বিভিন্ন অঙ্গ ও

সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর