সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

আপডেট: June 9, 2026 |
inbound5681455438148923241
print news

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হাই কোর্ট গত বছর যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে রাষ্ট্রের আপিল শুনানি হবে আগামী ১৬ জুন। আর এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাই কোর্টের সেই রায় স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আপিল শুনানির এ দিন নির্ধারণ করে দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর