বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি: “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসন, জয়পুরহাটের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ উন নবী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এবং সায়মা শারমিনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। তামাক কোম্পানিগুলোর চতুর বিপণন কৌশল বা প্রলোভন থেকে যুব সমাজকে দূরে রাখতে প্রশাসন, পরিবার এবং সমাজকে একযোগে কাজ করতে হবে।















