মেট্রোর লাইনে কালো বিড়াল, চলাচল বন্ধ ২০ মিনিট

আপডেট: June 13, 2026 |
inbound6733395059905427192
print news

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ করে একটি বিড়াল এসে পড়ে, তাই ২০ মিনিটের একটু বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এই অচলাবস্থার চলে।

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। বিড়ালটি অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে ১২টা ১২ মিনিটেই আবার অপারেশন শুরু হয়েছে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকে। তাদের মধ্যে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।

Share Now

এই বিভাগের আরও খবর