নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দিতে গিয়ে নিজের পরিবারের বীরত্বগাঁথা তুলে ধরেন এই সংসদ সদস্য।
জামাত নেতা ও সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেছেন- ‘‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’’
কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, আব্দুল মুনতাকিম তার নির্বাচনী হলফনামায় জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৮১ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি। সে হিসেবে মনোনয়নপত্র দাখিলের তারিখের দিন তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৭১ এ বাবা শহীদ হলে ১৯৮১ তে জন্ম দিলো কে? এমন একটি প্রশ্ন উঠেছে।
এমনকি উইকিপিডিয়াতেও একই তারিখের জন্মদিন লিপিবদ্ধ আছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/