জয়পুরহাটে বড় পর্দায় খেলা দেখার বিশেষ ব্যবস্থা করে দিলেন মাসুদ রানা প্রধান

আপডেট: June 23, 2026 |
print news

জয়পুরহাটে ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের উদ্যোগে এই ব্যতিক্রমী ব্যবস্থার আয়োজন করা হয়।

​জানা গেছে, জয়পুরহাট সদর রাস্তার পাশে বিশেষ প্রজেক্টর ও বড় পর্দার (স্ক্রিন) মাধ্যমে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়। বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করতে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ সেখানে ভিড় জমান।

খেলা দেখতে আসা স্থানীয় দর্শকরা জানান, মাঝরাতে বা ঘরে বসে একা একা খেলা দেখার চেয়ে এভাবে প্রজেক্টরের মাধ্যমে সবার সাথে মিলেমিশে খেলা দেখার আনন্দটাই আলাদা।

এমন সুন্দর ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তারা জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজ ও ফুটবলপ্রেমীদের সুস্থ বিনোদন দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীতেও এ ধরনের ক্রীড়াবান্ধব ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। খেলা চলাকালীন সময়ে দর্শকদের উপস্থিতি ও টানটান উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

Share Now

এই বিভাগের আরও খবর