জয়পুরহাটে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ অপপ্রচার ও শিষ্টাটার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল।
গতকাল রাতে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে শহরের প্রধান সড়কে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
জয়পুরহাট জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র’ র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহম্মেদ ডলার।
জেলা যুবদল এর ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন- সাধারন সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সহ-সাধারন সম্পাদক আলমগীর কবির সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু ।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে কোনো ধরনের অপপ্রচার ও অশিষ্টাচার মেনে নেওয়া হবে না।
দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যুবদল রাজপথে কাজ করে যাবে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়।










