ঠাকুরগাঁওয়ে ঋণের চাপে হতাশ হয়ে আত্মহত্যা

আপডেট: June 24, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ুব আলী ওই গ্রামের ঝরু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে ফাঁস নেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ঋণের বোঝা নিয়ে মানসিক চাপে ছিলেন আইয়ুব আলী।

ঋণ পরিশোধের জন্য তিনি নিজের অনেক সম্পদ বিক্রি করলেও পুরো ঋণ শোধ করতে পারেননি। এ কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।

Share Now

এই বিভাগের আরও খবর