জয়পুরহাটে মাদ্রাসার ছাদ নির্মাণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

আপডেট: June 26, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাটের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার ৩য় তলার ছাদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসায় এই কাজের আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ফলক উন্মোচন ও ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, বম্বু ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফিরোজ আলম মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক ফয়জুল সরদার উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে এই উন্নয়নমূলক প্রকল্পটির কাজ শুরু হয়েছে, যার প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা।

​ফলক উন্মোচন শেষে উপস্থিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়। এরপর জেলা পরিষদ প্রশাসক নিজে মাদ্রাসার ছাদে গিয়ে ঢালাই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার তাগিদ দেন।

​এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, জেলা পরিষদের প্রকৌশলী এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার এই অবকাঠামোগত উন্নয়নের ফলে শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা কার্যক্রমে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর