একদিনের ছুটি ঘোষণা

জার্মানি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছে। তাদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। দেশটি প্রথমবার শেষ ষোলোয় ওঠায় দেশজুড়ে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে প্যারাগুয়ে সরকার।
সোমবার ঐতিহাসিক জয়ের পর প্যারাগুয়ে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা মঙ্গলবারের জন্য জাতীয় ছুটি ঘোষণা করেন। এক আদেশে বলেন, ‘জার্মানির বিরুদ্ধে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ ৩০শে জুনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।’
ম্যাচের নায়ক বনে যাওয়া গোলকিপার অরল্যান্ডো গিল বলেছেন, ‘এটি প্রমাণ করে যে খুব দ্রুত কোন মন্তব্য করা ঠিক নয়। এ জয় প্রমাণ করে যে, প্যারাগুয়ে বড় কিছু অর্জনে সক্ষম। সুযোগটা কোন না কোন সময় আসত।’
নকআউটে জার্মানির ম্যাচে দুদল সমানে লড়েছিল। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে, অতিরিক্ত সময়েও কোন সমাধান আসেনি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শেষ ষোলোয় পা রেখেছে প্যারাগুয়ে।







