মান্দায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

আপডেট: July 2, 2026 |
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র, অসহায় নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এছাড়াও ১৭ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১১ জন গরিব ও অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এর আগে একই দিনে বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে ২০২৫-২৬ অর্থ-বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়ের)আওতায় প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার ৯টি ইউনিয়নের ৯জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে), কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপি নেতা নূরবক্স মন্ডল রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক সহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর