সিরাজগঞ্জের নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত

আপডেট: July 6, 2026 |
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কৃতি সন্তান নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটস এর সহকারি লিডার ট্রেইনার হিসেবে নিযুক্ত হয়েছে।তার এই গৌরবময় অর্জনে জেলার সর্বস্তরের মানুষ, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নন্দিতা দাস বর্তমানে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি সিরাজগঞ্জ কলেজের সাবেক গণিত বিভাগের প্রভাষক নৃপেন্দ্র কৃষ্ণ দাসের সুযোগ্য কন্যা।

সংশ্লিষ্টদের মতে, নন্দিতা দাসের এ অর্জনের মাধ্যমে সিরাজগঞ্জে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। তাঁর নেতৃত্বে ও অভিজ্ঞতা জেলার স্কাউট আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁর এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং জেলার স্কাউট সদস্যদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ভবিষ্যতেও তিনি স্কাউট আন্দোলনের বিকাশ, নেতৃত্বের গুণাবলী উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Share Now

এই বিভাগের আরও খবর