পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

আপডেট: July 10, 2026 |
print news

পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে আরও একজন চিকিৎসাধীন।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মুকিম বাজার কবরস্থানের পার্শ্ববর্তী শিয়া গলির একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ভোর সাড়ে ছয়টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রিফাত জানান, বাড়িটির তৃতীয় তলায় দোকান কর্মচারী নামজুলকে নিয়ে ভাড়া থাকতেন দেলোয়ার। নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামছিলেন। এ সময় আরেকটি বিস্ফোরণ ঘটলে দুজনই আটকা পড়েন।

পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। পরে দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেলে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শরীরের ৫০ শতাংশ দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেলোয়ারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর