জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবেঃ ব্যারিস্টার শাহরিয়ার কবির

আপডেট: July 12, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে কোন টালবাহানা চলবেনা।

জুলাই ২৪ না মানলে বিএনপি পরে যাবে। এদেশে হিন্দুত্ববাদের কোন ঠাই নেই, জুলাই আন্দোলন তা আমাদের শিখিয়েছে। জুলাই ২৪ হলো প্রকৃত স্বাধীনতা, ২৪ এর আন্দোলনে আমরা জয়লাভ করেছি।

শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান মাঠে ১১ দলীয় জোট আয়োজিত গনভোটের রায় বাস্তবায়ন, গনতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত ও আওয়ামীলীগ আমাদের প্রকাশ্য শত্রু। আওয়ামীলীগ দেশ ও জনগনের শত্রু। তাদের কোন চরিত্র নেই।

এদেশের মানুষ ভারতকে ১ ইঞ্চি মাটি ছাড় দিবেনা। আওয়ামীলীগ স্বাধীনতার মানে দেশ ভারতের নিকট বিক্রি করে দিতে চেয়েছিল। আওয়ামীলীগকে অর্থনৈতিক, সামাজিক সকল অবস্থান থেকে বয়কট করতে হবে।

জেলা জামায়াত আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও এস এম রাশেদুল আলম সবুজ, এনসিপি’র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, সেক্রেটারী বেলাল হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা জামায়াতের আমির মাও: ইমরান হোসেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর শফিউল হাসান দিপু, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মনসুর আহমেদ, সেক্রেটারী আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা, জেলা সেক্রেটারী হাফেজ কামরুজ্জামান, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি’র বক্তব্যে ফজলুর রহমান সাঈদ এমপি বলেন, ক্ষমতায় থাকে যারা তারাই চাঁদাবাজী ও দূর্নীতি করে। এসব কার্যক্রম বন্ধ করে জন-আকাক্সক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে এখনই জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানান।

তিনি আরও বলেন, জনগণের দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর