ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
স্থানীয়দের ভাষ্যমতে তিনি বলেন, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই পাট কাটতে যান।
দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


