জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি আশরাফুল-সেক্রেটারি তারেক

আপডেট: July 17, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার ষান্মাসিক পরবর্তী সেটআপ বা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো: আশরাফুল ইসলাম সভাপতি এবং তারেক ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।পূর্বে আশরাফুল ইসলাম সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং তারেক ইসলাম অফিস সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছের মোহাম্মদ ত্বহা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জামায়াতে ইসলামীর আমির জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি এবং কার্যকরী পরিষদের সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি আসাদুল ইসলাম, এড. আসলাম হোসেন, ইমরান হোসেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংগঠনিক প্রক্রিয়া ও গঠনতন্ত্র মেনে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি জেলা শাখাকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। জয়পুরহাট জেলা শাখার আওতাধীন এই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আগামী দিনে আরও বেগবান হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর