ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি

আপডেট: July 19, 2026 |
mojtaba khameni pic 6a5c3b1e7733c
print news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে আখ্যায়িত করেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে এ কথা জানান তিনি। রোববার (১৯ জুলাই)স রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

লিখিত বিবৃতিতে মোজতবা বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিয়ে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক বারবার লঙ্ঘন প্রমাণ করেছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন। যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে।

এদিকে, গত সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা চালায়। যা পুনরায় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর