জামায়াতের মধ্যে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর মধ্যে সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সোমবার (২০ জুলাই) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।
মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা করছে। অপপ্রচার না চালিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দাবি, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে গণতান্ত্রিক আচরণের প্রতিফলন দেখা যায়নি। এখন সময় রাষ্ট্র পুনর্গঠনের। তাই গণতন্ত্রের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।














