জুলাইয়ের চেতনা বিক্রির বিষয় নয়: নাহিদ

আপডেট: July 21, 2026 |
fd 20
print news

এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা বিক্রি করা যাবে না, এই কথা বলছে সরকার।  জুলাই চেতনা বিক্রির বিষয় না। মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনার কথা আমরা বিএনপি সরকারের মুখেই বেশি শুনি।

তার মতে, আওয়ামী লীগ ’৭১-এর চেতনা বিক্রি করেছে। গুম, খুনের মাধ্যমে তারা দেশে আধিপত্যবাদের রাজত্ব কায়েম করেছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে জুলাইয়ে মাদরাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে রাজধানীতে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেছেন, দেশের যেকোনো সংকটে শিক্ষার্থীরা প্রয়োজনে রাজপথে আবারও থাকবে। জুলাইয়ের কারণেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আসতে পেরেছে।

কিন্তু এই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। ছাব্বিশের নির্বাচন হয়েছে চব্বিশের আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষার ওপর। কোনোরকম গড়িমসি না করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

এই সেমিনারে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাইয়ের চেতনার সাথে যারা বেইমানি করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর