‘ককরোচ’ বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ, জরুরি শুনানি প্রত্যাখ্যান সুপ্রিম কোর্টের

আপডেট: July 22, 2026 |
fd 39
print news

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের ওপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আবেদনের জরুরি শুনানি নিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আবেদনকারীর আইনজীবীকে ‘আদালতের সময় নষ্ট না করার’ পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি আদালতে উত্থাপন করা হলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় এবং আপনার সময় নষ্ট করবেন না।’ আইনজীবী দিল্লি পুলিশের হাতে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ তুলে জরুরি শুনানির আবেদন করেছিলেন।

তিনি আদালতকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ভিডিও দেখানোরও চেষ্টা করেন। তবে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’

সোমবার (২০ জুলাই) সিজেপির ডাকে হাজারো মানুষ দিল্লির রাজপথে নেমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে।

প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী জানান, নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সংস্কার-সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে প্রতিবাদ করছিলেন শিক্ষার্থীরা। সেই সময় প্রধান বিচারপতি ওই আইনজীবীকে থামিয়ে দেন। তাঁকে ‘ধন্যবাদ’ জানিয়ে বসে যাওয়ার অনুরোধ করেন। তখনই ওই আইনজীবী পুলিশের ‘অতিসক্রিয়তার অভিযোগ তুলে ভিডিওগুলো দেখাতে যান। তিনি দাবি করেন, এই ভিডিওগুলো ‘ককরোচ’ দলের সংসদ অভিযানের সময়কার। কীভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে, সে বিষয়গুলা রয়েছে ওই ভিডিওগুলোতে। তবে প্রধান বিচারপতি ভিডিও দেখবেন না-বলে জানান। তাঁর মন্তব্য, ‘‘ভিডিওতে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই।’’

মামলাকারীদের উদ্দেশে বিচারপতিদের মন্তব্য, ‘‘এই সব ব্যাপারে আদালতকে জড়াবেন না।

Share Now

এই বিভাগের আরও খবর