গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু

আপডেট: July 24, 2026 |
print news

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যু হয়েছে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছে মামী।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজারের ১০০ ফিট এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফছা (৮)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১)।

পরিবার ও প্রতিবেশীরা জানান, বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের মোট তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে আইসিইউতে মৃত্যু হয় শিশু হাফসার। এর মাত্র ৬ ঘণ্টা পর, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে একই হাসপাতালের আইসিইউতে মারা যান মামা শাহীন।

শাহীন ও হাফছার মৃত্যুর তথ্য জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ ছিল। শাহীনের স্ত্রী ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Share Now

এই বিভাগের আরও খবর