প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:০৯ পি.এম
বাংলাদেশকে গুরুত্ব দিয়ে কলকাতায় খেলতে আসছে ব্রাজিল!
বাংলাদেশকে গুরুত্ব দিয়ে কলকাতায় খেলতে আসছে ব্রাজিল!আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী অক্টোবরে ভারত সফরে করতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল প্রথম ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই কলকাতার মাঠে তাদের মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবরের সূচিতে ইতোমধ্যেই দুটি ম্যাচ চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেপ্টেম্বর ২৫ তারিখে টাউনসভিলে এবং সেপ্টেম্বর ২৯ তারিখে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচের পর অক্টোবরের শুরুর দিকে ভারতে তৃতীয় আরেকটি ম্যাচ খেলার ব্যাপারে বর্তমানে আলোচনা চালাচ্ছ সিবিএফ। তবে ভারতের মাটিতে সেলেসাওদের প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
প্রতিবেদন থেকে জানা গেছে, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কলকাতায়। সিবিএফ ও ম্যাচ আয়োজকদের মধ্যে এই বিষয়ক আলোচনা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সময় থেকেই। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা শহরে ব্রাজিল খেলতে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোড়ন তৈরি হতে পারে। খেলা দেখার সুযোগও নিতে পারেন অনেকে।
মূলত ফিফার নতুন 'সুপার ফিফা উইন্ডো'র অংশ হিসেবেই এই ম্যাচের পরিকল্পনা করা হচ্ছে। নতুন এই নিয়মে ১৬ দিন পর্যন্ত আন্তর্জাতিক বিরতি পাওয়া যাবে, যেখানে দলগুলো দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ ও দুটি প্রীতি ম্যাচসহ সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
ইএসপিএন আরও নিশ্চিত করেছে, ২০২৭ সালে নিজেদের দেশেও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সিবিএফের। বিশেষ করে ব্রাজিলের যেসব শহরে সাধারণত জাতীয় দলের ম্যাচ অনুষ্ঠিত হয় না, সেসব শহরকে কেন্দ্র করেই তাদের এই ভাবনা।
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ঐতিহ্যবাহী শহর কলকাতার অলিগলি সেজে উঠেছিল সাম্বা ছন্দে। বিশেষ করে উত্তর কলকাতার দেয়ালগুলো রাঙানো হয়েছিল নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রদের দৃষ্টিনন্দন ম্যুরালে।
ভারতে ফুটবল উন্মাদনা আর বিশ্বকাপ রোমাঞ্চের কথা উঠলেই সবার আগে আসে কলকাতার নাম। প্রতিটি বড় টুর্নামেন্টেই শহরের ফুটবলপ্রেমীরা যেভাবে ফুটবল আনন্দে ভেসে যান, তাতে এবার সরাসরি ব্রাজিলের ম্যাচ দেখার সুযোগ পেলে শহরটি যে উৎসবে মেতে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/