ট্রাম্পের রাজনীতিতে ‘আমি একটু বেশিই ভেসে গিয়েছিলাম’: মাস্ক
আপডেট: July 25, 2026
|

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচন পরিচালনা ও সরকার সংস্কারে জড়িয়ে ‘অতিরিক্ত ভেসে গিয়েছিলেন’ বলে স্বীকার করেছেন ইলন মাস্ক।
তবে রাজনীতি নিয়ে নিজের অনুশোচনা থাকলেও অভিবাসন, ইউরোপীয় রাজনীতি ও এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নিজের বিতর্কিত দৃষ্টিভঙ্গি থেকে একচুলও সরেননি বিশ্বের শীর্ষ এই ধনকুবের।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনে লিখেছে, মার্কিন প্রেসিডেন্টের আর্থিক নীতি বাস্তবায়ন বিষয়ক বিশেষ সংস্থা ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডজ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে রাজনীতি নিয়ে ‘অতিরিক্ত মশগুল হয়ে পড়েছিলেন’ বলেও স্বীকার করেছেন মাস্ক।



















