জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: July 27, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সোমবার জয়পুরহাট চিনিকলের ১ নম্বর গেট সংলগ্ন একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএসএফ আইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কৃষিবিদ হুমায়ুন কবীরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিনিকলের জেনারেল ম্যানেজার (অর্থ) ইশতিয়াক আহম্মেদ রাজীব, জেনারেল ম্যানেজার (কৃষি ) কৃষিবিদ মো. আব্দুর রউফ, জেনারেল ম্যানেজার (কারখানা) মো. আব্দুর রাজ্জাক, জেনারেল ম্যানেজার (প্রশাসন) হাবিবুর রহমান, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, জিয়া পরিষদের সদস্য আলম হোসেন, আখ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্যা বলেন, “বৃক্ষরোপণ পরিবেশ সুরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ফলদ, বনজ ও ঔষধি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস, কার্বন ডাই-অক্সাইড শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক।”

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই সবার সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত।

এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর