ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট: July 27, 2026 |
fd 129
print news

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ আখ্যা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার এই মন্তব্যের পর দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল।

রোববার (২৬ জুলাই) ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সেখানেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ‘চোর’ এবং ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন তিনি। যদিও সরাসরি লুলা দা সিলভার নাম উচ্চারণ করেননি মিলেই।

তবে এর জেরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে ব্রাজিল। দেশটির মতে,

আর্জেন্টিনার প্রেসিডেন্টের এসব মন্তব্য ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রকে চরমভাবে অবমাননা করেছে।

এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারও নাক গলানো বরদাশত করা হবে না। বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই তিনি দেশ পরিচালনা করে যাবেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুস ও কেলেঙ্কারির মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পরেই মুক্তি পান তিনি। ২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্ট তার সেই সাজা বাতিল ঘোষণা করেন।

এর পরের বছরই প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়ে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন লুলা।

Share Now

এই বিভাগের আরও খবর