রাণীশংকৈলে ৫৮ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট: July 27, 2026 |
received 27736276619328484
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫৮ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ দুলালী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

আটক দুলালী বেগম ওই এলাকার আবু তাহেরের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল দুলালীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে দুলালী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর