আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

আপডেট: July 29, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “শুধুমাত্র আইন প্রয়োগ বা কঠোর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে এক ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

২৮ জুলাই (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)।

এসময় তিনি আরো বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের অবাধ বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

এছাড়াও সভায় জেলা প্রশাসক রফিকুল হক, জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর