এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে : রাশেদ খান

আপডেট: July 30, 2026 |
fd 210
print news

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, তারা (এনসিপি) জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এ কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেটের ঘটনাটি ঘটেছে জনপ্রিয় সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতৃবৃন্দের বাজে কথা বলায়। তাদের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে বলেই অপরাধ ক্ষমা হয়ে যায় না।

এনসিপির নেতৃবৃন্দকে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান তিনি। আর তা না হলে উত্তম জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রাশেদ খান।

আলোচনা সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর