‘বেনজীরকে দেশে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ অব্যাহত, বিচার চলমান’

আপডেট: August 2, 2026 |
fd 27
print news

আমিরাতের আইন অনুযায়ী দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিচার কাজ চলছে। তবে অভিযুক্ত আসামি সেখানে জামিন পেয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের প্রয়োজনীয় যোগাযোগ ও কাগজপত্র আদান-প্রদান চলছে।

প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বেনজীরের বিষয়ে আমিরাতের সঙ্গে কাগজপত্র আদান প্রদান করার হয়েছে।’

আমিরাতের সরকার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার বিষয়ে আরও তথ্য জানতে চেয়েছে। অভিযুক্ত আসামিকে ফিরিয়ে এনে দেশে বিচার কাজ নিশ্চিত করা হবে।

এছাড়াও সার্জিও গোরের সফর সফল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমেরিকা বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়তে চায়। শিগগিরই আমেরিকার একটি বিনিয়োগ প্রতিনিধি দল আসবে। তারা প্রযুক্তি, কৃষি ও গার্মেন্টসসহ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’

Share Now

এই বিভাগের আরও খবর