ইরানে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার পরিকল্পনা’ হয়েছিল, বিস্ফোরক দাবি ট্রাম্পের

আপডেট: August 3, 2026 |
fd 38
print news

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে সেই অভিযান স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা সোমবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আমরা যখন চাই, তখনই অভিযান চালাতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।

ট্রাম্পের ভাষ্য, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল এবং হামলার সম্ভাব্য পরিধি সম্পর্কে ইরানও অবগত ছিল। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। তাদের বিশ্বাস ছিল, আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের সুযোগ এখনও রয়েছে।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প জানান, সম্ভাব্য একটি সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।

তবে সোমবারের আলোচনায় কারা অংশ নেবেন কিংবা কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় ইস্যুতেই সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র : বিবিসি।

Share Now

এই বিভাগের আরও খবর