ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা পরিষদের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সহকারী কমিশনার ভূমি আব্দুর রউফ, সদর থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ক্ষেতলাল বিএম কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপি সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফউল হাদি মিঠু, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মওলা প্রমুখ।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ভবনটি নির্মিত হলে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এলাকার ডায়াবেটিস রোগীরা আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের আরও ভালো সুযোগ পাবেন।


