বিরোধীদল না এলেও তাদের সঙ্গে আলোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: August 4, 2026 |
fd 19
print news

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে শুরু হয় সে বৈঠক। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

সালাহউদ্দিন আহমদ জানান, কমিটিতে বিরোধীদল নাম না দিলেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে। যেকোনো সময় বিরোধী দল পরামর্শ দিতে পারবে বলেও জানান তিনি।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা হবে। এ ছাড়া সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বলেও জানান তিনি। আজকের বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ঠিক করার কথা রয়েছে।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করে জাতীয় সংসদ। এই কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল। তবে বিরোধী দল কারও নাম দেয়নি। কমিটি গঠনের দিনই এই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

বিরোধী দলের অভিযোগ, সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। এ কারণে অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, সেটি অনুসরণের দাবি জানিয়ে আসছে তারা।

Share Now

এই বিভাগের আরও খবর