জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডিয়ার নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ, উন্নয়ন, চলমান প্রজেক্ট বাস্তবায়ন অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/