শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
আপডেট: August 5, 2026
|

‘নতুন ধারা বাংলাদেশ’ নামক সংগঠনের চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখ করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজধানীর শাহবাগ এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে এ মামলা করা হয়।
বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় এ মামলাটি করা হয়।












