জয়পুরহাটে  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: August 5, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্য নিয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের আয়োজনে জেলা শহরের রেড ক্রিসেন্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান  মোঃ মাসুদ রানা প্রধান।

রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি জনাব মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি জনাব এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম,  পারভিন বানু রুলি,  খলিলুর রহমান, যুব প্রধান আরাফাত হোসেনসহ স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবকদের হাতে প্রজেক্টর উপহার তুলে দেন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর