জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সরকারি কলেজ আয়োজিত “জুলাই-আগস্ট শহীদস্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. গোলজার হোসেন।
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক জিএস এম. এ. ওহাব, সাবেক জিএস ও ভিপি মো. মতিয়র রহমান, সাবেক ভিপি মো. ওবায়দুর রহমান সুইট, সাবেক জিএস ও ভিপি এ. টি. এম. শাহনেওয়াজ কবির শুভ এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠে নেমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/