কুষ্টিয়ায় ১৫ আগস্টের খিচুড়ি রান্নার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রফতার

আপডেট: August 16, 2026 |
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট ঘিরে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও তার ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সোহেল রানা পবন এবং বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল রতন।  আটকরা আপন ভাই।

পুলিশের দাবি, তারা গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস। এদিনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নিকটাত্মীয় মিলিয়ে ২৬জন নিহত হন।

দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগের নেতাকর্মীরা । নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ছিল।

ভেড়ামারা থানার মুহম্মদ জাহেদুর রহমান জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদেও গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর