আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে এমপি আমির হামজার গাড়ির জানালার গøাস ভেঙে যায়।
এ ঘটনায় উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের কেউ গুরুতর নন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গন অধিকার পরিষদ নিয়ে আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে দলটির নেতাকর্মীরা সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলন। এ সময় তারা বিভিন্ন ¯সোগান দিচ্ছিলেন।
একই সময়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গাড়িযোগে ছয় রাস্তার মোড়স্থ তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
এ সময় পুলিশ প্রটেকশন নিয়ে এমপি আমির হামজার গাড়ি বিক্ষোভ স্থলের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীদেও ¯সোগান জোরালো হয়।
পরে এমপির সমর্থকরাও পাল্টা ¯দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। ঘটনার সময় এমপির গাড়িতে হামলা ও গাড়ির গ্লাস ভাংচুর করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। সেখানে এমপির গাড়ি ও সমর্থকরা পৌঁছানোর পর এমপির সমর্থকরা পাল্টা ¯আঘাতদেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’
এদিকে, মুফতি আমির হামজার সমর্থকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এমপির গাড়িতে হামলা করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন।
এমপির সমর্থকরাই সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক জানান, গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এমপির গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তবে এমপি মুফতি আমির হামজা অক্ষত অবস্থায় রয়েছেন।
তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পর ছয় রাস্তার মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/