মাদারীপুর সদর হাসপাতালের এক প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকা।
ডায়রিয়ার কথা বলে সাধারণ ওয়ার্ডের পরিবর্তে তারা একটি কেবিন নেন। কিন্তু তাদের চলাফেরা ও মধ্যরাতে কেবিনের ভেতর থেকে দরজা বন্ধ রাখার বিষয়টি দায়িত্বরত নার্স ও আশপাশের লোকজনের কাছে সন্দেহজনক মনে হয়।
২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সেজে কেবিন ভাড়া নিয়ে প্রেমিকাকে নিয়ে রাত্রিযাপনের সময় সেই অ্যাম্বুলেন্স চালক ও তার সঙ্গীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হাসপাতালের স্টাফ ও নার্সদের সন্দেহ হলে তারা বিষয়টি আনসার ও কর্তৃপক্ষকে জানান, পরে পুলিশ এসে তাদের আটক করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/