জয়পুরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জয়পুরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিএম আরেফিন, সহ সভাপতি -সজীব হোসেন, আহসান হাবিব সবুজ, আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক -হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিতু, সাংগঠনিক সম্পাদক শিমুল চৌধুরী, এবং সাবেক যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী,
সাবেক যুগ্ম আহবায়ক আহাদ হোসেন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/