বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ, কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তা হলে বুঝবেন আপনার কিনে আনা মাছ আদতে যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে৷
মাছ কিনে এনে খুব ঠান্ডা জলে ধুয়ে নিন সেই মাছ। এর পর প্রায় এক ঘণ্টা তাকে ভিজিয়ে রাখুন সেই জলেই। ঠান্ডা জলের প্রভাবে মাছের শরীরের ফর্মালিন কিছুটা বেরিয়ে যায়। এর পর নুন জল তৈরি করে তাতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন মাছ। নুন মাছের শরীরের ক্ষতিকর রাসায়নিককে সহজেই বার করে আনে। এই দুই প্রক্রিয়া অবলম্বন করলেই ফর্মালিন অনেকটা সরে যায়। তবে আরও ভাল ফল পেতে প্রথমেই চাল ধোয়া জল দিয়ে ধুয়ে নিন মাছ। তার পর সাধারণ জলে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এতে সহজেই ফর্মালিন সরে যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/