জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ২০,৫০০ (বিশ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় সরেজমিনে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্মকর্তাবৃন্দ।
অভিযান শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সারের বাজারে কৃত্রিম সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে।
কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/