বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে: মীর শাহে আলম

বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে এক লাখ লিটার তেল তারা ব্যবহার করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ থেকেই বোঝা যায় দেশে কোনো জ্বালানি সংকট নেই।
শনিবার (২৯ আগস্ট) সকালে বগুড়ার মোকামতলা উপজেলার নবনির্বাচিত বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। পাঁচটি নির্বাচনে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার কোটি টাকা।
গত ১৭ বছরের ত্যাগ ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়া হবে বলেও জানান মীর শাহে আলম।












