জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

আপডেট: August 31, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ জুনিয়র হকি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন জয়পুরহাট জেলার পাঁচজন পুরুষ ও একজন নারী হকি খেলোয়াড়।

জেলার খঞ্জনপুর এলাকার বাসিন্দা এই ছয় তরুণ খেলোয়াড়ের এমন অর্জনে আনন্দিত স্থানীয় ক্রীড়াঙ্গন।
আগামী ৪ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের মোচিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ জুনিয়র হকি টুর্নামেন্ট।

প্রতিযোগিতায় বাংলাদেশ ‘বি’ পুলে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, কাজাখস্তান ও স্বাগতিক চীন।

জয়পুরহাট থেকে বাংলাদেশ দলের হয়ে সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন—মো. মেহেদী, মো. তানভীর রহমান সিয়াম, মো. মুন্না ইসলাম, মো. রিফাত, সোহরাব হোসেন ছোটন এবং নারী খেলোয়াড় রিয়াশা আক্তার। তাঁদের সবার বাড়ি জয়পুরহাট জেলার খঞ্জনপুর এলাকায়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, জয়পুরহাটের মতো একটি জেলা থেকে একসঙ্গে ছয়জন খেলোয়াড়ের আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে গর্বের বিষয়।

তাঁদের সাফল্য জেলার নতুন প্রজন্মের খেলোয়াড়দের হকি খেলায় আরও উৎসাহিত করবে।

জয়পুরহাটের এই ছয় খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দিয়ে দেশের পাশাপাশি জেলার সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের।

Share Now

এই বিভাগের আরও খবর